বিস্ফোরক মামলায় লতিবাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক গ্রেপ্তার
কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের কাচারি বাজার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের একটি বিস্ফোরক আইনের মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। ওই মামলার সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে তাকে আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, ২০২৪ সালে গণঅভ্যুত্থানের সময়ের একটি বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে।








হজ্ব শেষে দেশে ফিরে এহতেশামুল হক কাসেমী চান্দিনার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বীরখাল গ্রামে মাদকের বিস্তার রোধে এক অভিনব ও সচেতনতামূলক ‘গণবিচার’ অনুষ্ঠিত হয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও সাধারণ গ্রামবাসী এই বিচারসভায় ঐক্যবদ্ধ হন।

