শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার সহজ নয়, বললেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:০১ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার সহজ নয়, বললেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে বর্তমান সরকার। আমরা যে ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, সেটাকে পুনরুদ্ধার করা মোটেও সহজ নয়।

শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দারিদ্র্য হার ক্রমান্বয়ে কমে আসছে। তবে ব্যবসায়ীরা কর্মচারীদের বেতন দিতে পারছেন না এবং ব্যাংকের ঋণও ফেরত দিতে পারছেন না। বৈষম্য দূর করাই এখন সরকারের প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, এ লক্ষ্য অর্জনে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানো হবে। পাশাপাশি দক্ষতা উন্নয়নের ওপর জোর দেওয়া হচ্ছে। “ঘরে ঘরে বিএ, এমএ করে লাভ নেই, আমাদের দক্ষ জনশক্তি তৈরি করতে হবে,”—বলে তিনি মন্তব্য করেন। এ কারণে ভোকেশনাল শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী।

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, দেশ একটি কঠিন সময় পার করছে। ব্যবসা পরিচালনায় নানা ধরনের বাধা রয়েছে। এমনকি একটি সাধারণ রেস্টুরেন্ট চালাতেও এখন জটিলতা দেখা যায়। অতীতে পৃষ্ঠপোষকতার অর্থনীতির কারণে এসব সমস্যা তৈরি হয়েছে, যা ধীরে ধীরে দূর করার চেষ্টা চলছে।

টাকা ছাপানো ছাড়াই অর্থনৈতিক সংকট মোকাবিলার চেষ্টা করা হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

“চান্দিনা এক্সপ্রেসের লেখনী সর্বদা সত্য, সুন্দর ও দেশ গড়ার লক্ষ্যে সোচ্চার থাকবে—এটাই প্রত্যাশা করি

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
“চান্দিনা এক্সপ্রেসের লেখনী সর্বদা সত্য, সুন্দর ও দেশ গড়ার লক্ষ্যে সোচ্চার থাকবে—এটাই প্রত্যাশা করি

নতুন পথচলায় Chandina Express-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুফতি শেখ মু. নাঈম বিন আ. বারী।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “চান্দিনা এক্সপ্রেসের লেখনী সর্বদা সত্য, সুন্দর ও দেশ গড়ার লক্ষ্যে সোচ্চার থাকবে—এটাই প্রত্যাশা করি। অবহেলিত মানুষের কথা ও সময়ের প্রয়োজনীয় দাবিগুলো নির্ভীকভাবে তুলে ধরে, অপসংস্কৃতির বিরুদ্ধে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।”
তিনি আরও বলেন, “নতুন পথচলা ও শুভ যাত্রায় সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে এবং গুজব প্রতিরোধে সহায়ক হবে। মানুষের আস্থার প্রতীক হয়ে উঠবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
চান্দিনা এক্সপ্রেসের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন তিনি।
উল্লেখ্য, মুফতি শেখ মু. নাঈম বিন আ. বারী
বিভাগীয় সম্পাদক: দৈনিক কুমিল্লার জমিন (ধর্মীয় পাতা)।

চান্দিনা এক্সপ্রেস সত্যের আলো ছড়িয়ে জনমানুষের আস্থার প্রতীক হয়ে উঠুক

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
চান্দিনা এক্সপ্রেস সত্যের আলো ছড়িয়ে জনমানুষের আস্থার প্রতীক হয়ে উঠুক

সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক সাংবাদিকতা একটি আদর্শ সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ। এ মহান লক্ষ্যকে সামনে রেখে চান্দিনা এক্সপ্রেস-এর শুভযাত্রা শুরু হওয়ায় আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
আমি প্রত্যাশা করি, এই সংবাদমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক সমস্যাগুলো তুলে ধরা এবং এলাকার উন্নয়ন-অগ্রগতির সংবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মানুষের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই প্রচেষ্টা সফল ও সমৃদ্ধ হোক।
চান্দিনা এক্সপ্রেস সত্যের আলো ছড়িয়ে জনমানুষের আস্থার প্রতীক হয়ে উঠুক—এই কামনা করছি। এর সম্পাদক, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলের প্রতি রইল শুভেচ্ছা ও দোয়া।

কুমিল্লা জেলা উত্তর ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১০:০৬ অপরাহ্ণ
কুমিল্লা জেলা উত্তর ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
  1. ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা জেলা উত্তর শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (১৯ জুন) দিনব্যাপী পাঁচপুকুরিয়া আল কারীম জামে মসজিদে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সারওয়ার।
    সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ আবদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর শাখার সভাপতি ক্বারী সাইফুল ইসলাম সরকার এবং বাংলাদেশ মুজাহিদ কমিটি কুমিল্লা জেলা উত্তর শাখার নায়েবে সদর হাজী তোফাজ্জল হোসেন।
    কুমিল্লা জেলা উত্তর শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি এইচ. এম. শাহ জালালের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ।
    অনুষ্ঠানে জেলা ও তৃণমূল পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রশিক্ষণ সম্পাদক ফয়েজ আহমেদ, ছাত্রনেতা সাব্বির আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।
    সম্মেলনে বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।