২২ জুলাই দেবিদ্বার আসছেন চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের উদ্যোগে আগামী ২২ জুলাই ২০২৬, বুধবার বিকেল ৩টায় “জুলাই গণঅভ্যুত্থান” স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তন, দেবিদ্বার , কুমিল্লায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের সভাপতি ক্বারী মো. সাইফুল ইসলাম।
আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, দেশের সামগ্রিক পরিস্থিতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
স্থান: উপজেলা পরিষদ মিলনায়তন, দেবিদ্বার, কুমিল্লা
তারিখ: ২২ জুলাই ২০২৬, বুধবার
সময়: বিকেল ৩টা







