ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়ায় শাপলা চত্বর, মোদীবিরোধী আন্দোলন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং সাবেক সংসদ সদস্য ওবায়দুল মুক্তাদিরের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জামিয়া ইউনুসিয়া।
মঙ্গলবার (৪ আগস্ট) অনুষ্ঠিত মিছিলে জেলার বিভিন্ন এলাকা থেকে আলেম-উলামা, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও মুসল্লিরা অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কর্মসূচিতে আল্লামা শায়েখ সাজিদুর রহমান, আল্লামা মোবারক উল্লাহ, মুফতি আলী আজমসহ হেফাজতে ইসলাম ও জামিয়া ইউনুসিয়ার নেতারা উপস্থিত ছিলেন।







