চান্দিনায় মাদকবিরোধী বিশেষ অভিযান: মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড
কুমিল্লার চান্দিনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। পরে মাদক সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন—
১. মো. সাজ্জাদ প্রামাণিক (৪২), পিতা- মৃত ইনসাদ প্রামাণিক, সাং- চম্পকনগর, থানা- সাদুল্লা, জেলা- গাইবান্ধা।
২. মো. সেলিম (৪০), পিতা- মৃত আব্দুল হক, সাং- ছায়কোট, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা।
৩. মো. শাহিন (২১), পিতা- মো. আব্দুল আলিম, সাং- ইব্রাহিমপুর, থানা- ঘোড়াঘাটি, জেলা- দিনাজপুর।
৪. মো. নজরুল ইসলাম (৪৫), পিতা- মৃত মুন মিয়া, সাং- ছায়কোট, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা।
চান্দিনা থানা পুলিশ জানায়, মাদক সেবন ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্তদের পরবর্তীতে প্রয়োজনীয় পুলিশ পাহারায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
চান্দিনা থানা পুলিশ আরও জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছে পুলিশ।




