চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি দুলাল গ্রেফতার
কুমিল্লার চান্দিনা উপজেলার পানিপাড়া গ্রামের আলোচিত মাদক কারবারি দুলালকে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গত ২২ আগস্ট রাত ১১টার দিকে চান্দিনা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুলাল পানিপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে। তার বয়স আনুমানিক ৪০ বছর।
স্থানীয়দের অভিযোগ, দুলাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং এলাকায় বড় মাদক ডিলার হিসেবে পরিচিত ছিলেন। তবে এতদিন তিনি পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিলেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।




