আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার চান্দিনা উপজেলার ৬নং বাড়েরা ইউনিয়নে প্রচার-প্রচারণা ও গণসংযোগ জমজমাট হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় ভোটারদের মাঝে এক ব্যতিক্রমী ও জনসচেতনতামূলক আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মো: রয়েল মিয়া (রাফি)।
তিনি ভোটারদের উদ্দেশ্যে হুশিয়ারি ও সচেতনতা ব্যক্ত করে বলেন, আসন্ন নির্বাচনে জনগণ কোনো জুয়ারী, মাদক কারবারের সাথে জড়িত ব্যক্তি, সুদখোর, ঘুষখোর, অন্যের জমি দখলকারী, পরনারী লোভী, সন্ত্রাসী এবং মামলাবাজ প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে না। সমাজ থেকে এই সমস্ত অপশক্তি ও অন্যায় দূর করতে ভোটাররা এখন অনেক বেশি সচেতন।
তিনি আরও যোগ করেন, দলমত, বর্ণ ও ধর্ম নির্বিশেষে হিংসা-বিদ্বেষ ভুলে এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে একমাত্র যোগ্য ও সৎ প্রার্থীকেই জনগণের ভোট দেওয়া উচিত।