শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

চান্দিনা এক্সপ্রেস সত্যের আলো ছড়িয়ে জনমানুষের আস্থার প্রতীক হয়ে উঠুক

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
চান্দিনা এক্সপ্রেস সত্যের আলো ছড়িয়ে জনমানুষের আস্থার প্রতীক হয়ে উঠুক

সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক সাংবাদিকতা একটি আদর্শ সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ। এ মহান লক্ষ্যকে সামনে রেখে চান্দিনা এক্সপ্রেস-এর শুভযাত্রা শুরু হওয়ায় আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
আমি প্রত্যাশা করি, এই সংবাদমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক সমস্যাগুলো তুলে ধরা এবং এলাকার উন্নয়ন-অগ্রগতির সংবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মানুষের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই প্রচেষ্টা সফল ও সমৃদ্ধ হোক।
চান্দিনা এক্সপ্রেস সত্যের আলো ছড়িয়ে জনমানুষের আস্থার প্রতীক হয়ে উঠুক—এই কামনা করছি। এর সম্পাদক, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলের প্রতি রইল শুভেচ্ছা ও দোয়া।

“চান্দিনা এক্সপ্রেসের লেখনী সর্বদা সত্য, সুন্দর ও দেশ গড়ার লক্ষ্যে সোচ্চার থাকবে—এটাই প্রত্যাশা করি

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
“চান্দিনা এক্সপ্রেসের লেখনী সর্বদা সত্য, সুন্দর ও দেশ গড়ার লক্ষ্যে সোচ্চার থাকবে—এটাই প্রত্যাশা করি

নতুন পথচলায় Chandina Express-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুফতি শেখ মু. নাঈম বিন আ. বারী।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “চান্দিনা এক্সপ্রেসের লেখনী সর্বদা সত্য, সুন্দর ও দেশ গড়ার লক্ষ্যে সোচ্চার থাকবে—এটাই প্রত্যাশা করি। অবহেলিত মানুষের কথা ও সময়ের প্রয়োজনীয় দাবিগুলো নির্ভীকভাবে তুলে ধরে, অপসংস্কৃতির বিরুদ্ধে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।”
তিনি আরও বলেন, “নতুন পথচলা ও শুভ যাত্রায় সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে এবং গুজব প্রতিরোধে সহায়ক হবে। মানুষের আস্থার প্রতীক হয়ে উঠবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
চান্দিনা এক্সপ্রেসের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন তিনি।
উল্লেখ্য, মুফতি শেখ মু. নাঈম বিন আ. বারী
বিভাগীয় সম্পাদক: দৈনিক কুমিল্লার জমিন (ধর্মীয় পাতা)।

কুমিল্লা জেলা উত্তর ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১০:০৬ অপরাহ্ণ
কুমিল্লা জেলা উত্তর ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
  1. ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা জেলা উত্তর শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (১৯ জুন) দিনব্যাপী পাঁচপুকুরিয়া আল কারীম জামে মসজিদে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সারওয়ার।
    সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ আবদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর শাখার সভাপতি ক্বারী সাইফুল ইসলাম সরকার এবং বাংলাদেশ মুজাহিদ কমিটি কুমিল্লা জেলা উত্তর শাখার নায়েবে সদর হাজী তোফাজ্জল হোসেন।
    কুমিল্লা জেলা উত্তর শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি এইচ. এম. শাহ জালালের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ।
    অনুষ্ঠানে জেলা ও তৃণমূল পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রশিক্ষণ সম্পাদক ফয়েজ আহমেদ, ছাত্রনেতা সাব্বির আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।
    সম্মেলনে বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন: জুয়াড়ি, মাদক কারবারি ও সন্ত্রাসীদের বর্জনের ডাক

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন: জুয়াড়ি, মাদক কারবারি ও সন্ত্রাসীদের বর্জনের ডাক

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার চান্দিনা উপজেলার ৬নং বাড়েরা ইউনিয়নে প্রচার-প্রচারণা ও গণসংযোগ জমজমাট হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় ভোটারদের মাঝে এক ব্যতিক্রমী ও জনসচেতনতামূলক আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মো: রয়েল মিয়া (রাফি)।

​তিনি ভোটারদের উদ্দেশ্যে হুশিয়ারি ও সচেতনতা ব্যক্ত করে বলেন, আসন্ন নির্বাচনে জনগণ কোনো জুয়ারী, মাদক কারবারের সাথে জড়িত ব্যক্তি, সুদখোর, ঘুষখোর, অন্যের জমি দখলকারী, পরনারী লোভী, সন্ত্রাসী এবং মামলাবাজ প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে না। সমাজ থেকে এই সমস্ত অপশক্তি ও অন্যায় দূর করতে ভোটাররা এখন অনেক বেশি সচেতন।

​তিনি আরও যোগ করেন, দলমত, বর্ণ ও ধর্ম নির্বিশেষে হিংসা-বিদ্বেষ ভুলে এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে একমাত্র যোগ্য ও সৎ প্রার্থীকেই জনগণের ভোট দেওয়া উচিত।