রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু

বগুড়া-৬ সংসদীয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বগুড়া সদর উপজেলার ভবানীগঞ্জ বাজার এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। এ সময় ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করা হয় এবং ভোট প্রার্থনা করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন তারেক রহমানের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। কর্মসূচির শুরুতে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রাতুলসহ অন্যান্য শহীদদের কবর জিয়ারত করেন।

এ সময় রেজাউল করিম বাদশা বলেন, বগুড়ার সন্তান তারেক রহমান এই প্রথম বগুড়া-৬ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। এটি এ অঞ্চলের মানুষের জন্য গর্ব ও আনন্দের বিষয়। ইতোমধ্যে বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড এবং সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা ব্যাপকভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন।

এদিকে চলতি মাসের শেষ দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই বগুড়ায় এসে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন বলে জানান জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

তিনি বলেন, বগুড়াবাসী বিপুল ভোটে তারেক রহমানকে বিজয়ী করে আবারও প্রমাণ করবে—বগুড়া বিএনপির শক্ত ঘাঁটি।

প্রচারণার উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খানসহ দলীয় নেতাকর্মীরা।

ব্রড পিকে তুষারধসে নিহত পর্বতারোহী নির্মল পুরজা

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
ব্রড পিকে তুষারধসে নিহত পর্বতারোহী নির্মল পুরজা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ব্রড পিকে তুষারধসে বিশ্বখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পুরজা, যিনি ‘নিমস দাই’ নামে পরিচিত, নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।

এলিট এক্সপেডিশনের বরাতে জানানো হয়, গত ৩০ জুলাই ৮,০৫১ মিটার উচ্চতার ব্রড পিকে অভিযানকালে তুষারধসে পুরজা ও তার দলের সদস্যরা আটকা পড়েন। পরে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

২০১৯ সালে মাত্র ৬ মাস ৬ দিনে বিশ্বের ১৪টি আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বত আরোহণ করে ‘প্রজেক্ট পসিবল’ সম্পন্ন করেন নির্মল পুরজা। সাহসিকতা ও অসাধারণ পর্বতারোহণ দক্ষতার জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত ছিলেন।

অটোরিকশার ধাক্কায় অনার্স শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ
অটোরিকশার ধাক্কায় অনার্স শিক্ষার্থীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া শহরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নাফিজা আক্তার খালেদা (২২) নামে এক অনার্স শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে শহরের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাফিজা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং দক্ষিণ পৈরতলা এলাকার জাহাঙ্গীর আলম ফারুকের মেয়ে।

কোচিং শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় তিনি পাশের দেয়ালে আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চান্দিনায় জামায়াতের মিছিল

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৯:২১ অপরাহ্ণ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চান্দিনায় জামায়াতের মিছিল

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে কুমিল্লার চান্দিনায় সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) সকালে চান্দিনা মোকামবাড়ি থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক আল মগীর সরকার। এ সময় জেলা, উপজেলা ও পৌর জামায়াত, ছাত্রশিবির এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।