সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ইঞ্জিন বিকলঃ ভৈরবে ৩ ঘণ্টা আটকা চট্টলা এক্সপ্রেস

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ১:২১ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ইঞ্জিন বিকলঃ ভৈরবে ৩ ঘণ্টা আটকা চট্টলা এক্সপ্রেস

ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি প্রায় তিন ঘণ্টা ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়ে। এতে ট্রেনটির শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। ট্রেন বিলম্বের কারণে অন্যান্য ট্রেন চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়।

মঙ্গলবার (২৬ মে) বিকেল ৩টা ৫০ মিনিটে ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় চট্টলা এক্সপ্রেস। পথে নরসিংদী স্টেশনে পৌঁছার পর ট্রেনটির ইঞ্জিনে প্রথম দফায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে সেখানে প্রায় ৪০ মিনিট ট্রেনটি আটকে থাকে।

পরে সাময়িকভাবে ইঞ্জিন মেরামত করে ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ট্রেনটি ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছার পর আবারও ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে স্টেশনে দীর্ঘ সময় ট্রেনটি আটকে থাকে এবং যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ ও উৎকণ্ঠা দেখা দেয়।

রেলওয়ে সূত্র জানায়, প্রথমে বিকল ইঞ্জিনটি সরিয়ে অন্য লাইনে নেওয়া হয়। পরে ঢাকা থেকে (২৯০৭ এমইআই) নম্বরের একটি ইঞ্জিন এনে রাত ৮টা ৫ মিনিটে ট্রেনটি পুনরায় ছেড়ে দেওয়া হয়। তবে মেঘনা সেতুর কাছে পৌঁছার পর সেই ইঞ্জিনেও ত্রুটি দেখা দেয়।

পরবর্তীতে তিতাস কমিউটার ট্রেনকে দৌলতকান্দি স্টেশনে থামিয়ে রেখে ওই ট্রেনের (২৯০১ এমইআই) ইঞ্জিন এনে চট্টলা এক্সপ্রেসে সংযুক্ত করা হয়। পরে রাত ১০টা ৫ মিনিটে ট্রেনটি ভৈরব থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

চট্টলা এক্সপ্রেসের সহকারী লোকোমাস্টার গোলাম মোস্তফা বলেন, “ঢাকা ছাড়ার পর থেকেই ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। নরসিংদীতে মেরামতের পর ভৈরবে এসে আবার বিকল হয়। পরে বিকল্প ইঞ্জিন আনার পর সেটিতেও ত্রুটি দেখা দেয়। শেষ পর্যন্ত তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন সংযুক্ত করে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে পাঠানো হয়।”

এদিকে দীর্ঘ বিলম্বের কারণে ট্রেনের যাত্রীদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ভৈরব রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ ও আরএনবি সদস্যরা দায়িত্ব পালন করেছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

ট্রেনের যাত্রী শাহীন মিয়া, সুমন মিয়া ও রতন মিয়া অভিযোগ করে বলেন, “চট্টলা এক্সপ্রেসে প্রায়ই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বিশেষ করে ঈদযাত্রার সময় এমন ভোগান্তি খুবই দুর্ভাগ্যজনক। পরিবার নিয়ে যাত্রা করতে গিয়ে আমরা চরম দুর্ভোগে পড়েছি।”

ভৈরব বাজার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. ইউসুফ বলেন, “চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে একাধিকবার ত্রুটি দেখা দেওয়ায় ট্রেনটি দীর্ঘ সময় আটকে ছিল। পরে বিকল্প ইঞ্জিন সংযুক্ত করে ট্রেনটি গন্তব্যে পাঠানো হয়।”

তিনি আরও জানান, চট্টলা এক্সপ্রেসের বিলম্বের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর এক্সপ্রেস ও তিতাস কমিউটার ট্রেন চলাচলেও বিলম্ব হয়।

মাদকবিরোধী অভিযানে চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
মাদকবিরোধী অভিযানে চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে কুমিল্লার চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। মাদকদ্রব্যের বিক্রয়, সরবরাহ, সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিষয়ে সাধারণ মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চান্দিনা উপজেলার কোনো এলাকায় মাদকদ্রব্যের বিক্রয়, সরবরাহ, সেবন কিংবা মাদক ব্যবসা সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে সাধারণ মানুষ লিখিতভাবে তা থানায় স্থাপিত অভিযোগ বক্সে জমা দিতে পারবেন।

থানা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ বক্সে জমা পড়া তথ্য গুরুত্বসহকারে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তথ্যদাতা বা অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে।

মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে চান্দিনা থানা কর্তৃপক্ষ। তাদের মতে, স্থানীয় জনগণের সহযোগিতা ও সঠিক তথ্যের মাধ্যমে মাদকবিরোধী অভিযান আরও কার্যকর করা সম্ভব হবে।

চান্দিনায় ইসলামী আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটির শপথ ও পরিচিতি সভা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
চান্দিনায় ইসলামী আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটির শপথ ও পরিচিতি সভা

ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি (২০২৬-২০২৮)-এর শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বাদ জোহর আইএবি মিলনায়তনে উপজেলা শাখার সভাপতি মুফতী ইসমাইল হোসাইনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ গ্রহণ ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং আগামী দিনের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতী ইসমাইল হোসাইন। সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন ও মুফতী সাইফুল ইসলাম। সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া এবং জয়েন্ট সেক্রেটারি আবুজর গিফারী।

এছাড়া সাংগঠনিক সম্পাদক মাওঃ জোবায়ের খান ফরাজী, প্রচার সম্পাদক মাওঃ মাহদী হাসান, দপ্তর সম্পাদক হাসানাত মোঃ মুহিত রনি, অর্থ ও প্রকাশনা সম্পাদক কারী শাহপরান, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ কামাল হোসেন ফরাজী, দাওয়াহ ও জনসংযোগ সম্পাদক মাওলানা আবুল খায়ের, ছাত্র ও মহিলা ইউনিট সম্পাদক আ ম ম উবাইদুল হক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মিজানুর রহমান এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক ডাঃ সোলাইমান ইব্রাহীম দায়িত্ব পেয়েছেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন—ডাঃ আরিফুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সোলাইমান সরকার, কারী মোহাম্মদ আলী ও হাফেজ মোঃ মোস্তফা কামাল।

সভায় নবগঠিত কমিটির দায়িত্বশীলরা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চান্দিনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চান্দিনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমিল্লার চান্দিনা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখা। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয়।

সম্প্রতি আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখার সভাপতি মুহা. সাব্বির আহমাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এইচএম শোয়াইব আহমাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর শাখার সভাপতি এইচএম শাহ জালাল। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের সভাপতি আ ম ম উবায়দুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া।

বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু একাডেমিক সাফল্য নয়, ভবিষ্যৎ জীবনে নৈতিকতা, দেশপ্রেম ও আদর্শিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোরও আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।