সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

করিমগঞ্জের দেহুন্দা ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ নিয়ে মতবিরোধ

হাবিবুর রহমান বিপ্লব প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
করিমগঞ্জের দেহুন্দা ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ নিয়ে মতবিরোধ

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণকে কেন্দ্র করে স্থানীয়ভাবে মতবিরোধ দেখা দিয়েছে। এক পক্ষ দীর্ঘদিনের প্রচলিত স্থানে নতুন ভবন নির্মাণের পক্ষে অবস্থান নিয়েছে, অন্যদিকে আরেক পক্ষ জনসেবার সুবিধার্থে নতুন স্থানে ভবন নির্মাণের দাবি তুলেছে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৫৯ সালে দেহুন্দা ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠার পর থেকে ইউনিয়নের সকল প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম বর্তমান স্থান থেকেই পরিচালিত হয়ে আসছে। দীর্ঘ এ সময়ে ১১ জন চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ইউনিয়ন পরিষদের ১২তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এম এ হানিফ।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, নতুন পরিষদ ভবন নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সম্প্রতি এ প্রকল্পের দরপত্র বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। দরপত্র প্রক্রিয়া শেষে ঠিকাদার নিয়োগ এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য সংসদ সদস্যের সময় নির্ধারণের প্রস্তুতি চলছিল।

তবে এ পর্যায়ে ভবনের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। একটি পক্ষ বর্তমান স্থানেই ভবন নির্মাণের পক্ষে মত দিলেও অপর পক্ষ বিকল্প স্থানে ভবন নির্মাণের দাবি জানিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

এ বিষয়ে দেহুন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হানিফ বলেন, “ইউনিয়ন পরিষদ ভবনের স্থান নির্ধারণ একটি মীমাংসিত বিষয়। প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এখন নতুন করে এ বিষয়ে টানাপড়েন সৃষ্টি করা অযৌক্তিক। দীর্ঘদিন ধরে ইউনিয়নের কার্যক্রম এখান থেকেই পরিচালিত হচ্ছে এবং ভবন নির্মাণের প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।”

তিনি আরও বলেন, “জনগণের স্বার্থ বিবেচনা করেই সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখন উন্নয়নকাজে বাধা সৃষ্টি না করে সবাইকে সহযোগিতা করা উচিত।”

অন্যদিকে গণঅধিকার পরিষদের নেতা এস এম ফারুক বর্তমান স্থানে ভবন নির্মাণের বিরোধিতা করে নতুন স্থানে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের পক্ষে মত দিয়েছেন। তিনি দাবি করেন, নতুন স্থানে ভবন নির্মাণ করা হলে ইউনিয়নের অধিকসংখ্যক মানুষ সহজে সেবা গ্রহণ করতে পারবেন।

এস এম ফারুক জানান, বিষয়টি বিবেচনার জন্য জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমরা চাই ইউনিয়নবাসীর দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনায় একটি উপযুক্ত ও সুবিধাজনক স্থানে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করা হোক। এ বিষয়ে প্রশাসনের নিরপেক্ষ সিদ্ধান্ত প্রত্যাশা করছি।”

এদিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও বিষয়টি নিয়ে ভিন্নমত দেখা গেছে। কেউ বর্তমান স্থানে ভবন নির্মাণের পক্ষে মত দিচ্ছেন, আবার কেউ নতুন স্থানের দাবিকে সমর্থন করছেন। ফলে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের বিষয়টি এখন স্থানীয় আলোচনার অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনের সিদ্ধান্ত ও চলমান প্রক্রিয়ার ভিত্তিতেই ভবিষ্যতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

মাদকবিরোধী অভিযানে চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
মাদকবিরোধী অভিযানে চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে কুমিল্লার চান্দিনা থানায় অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। মাদকদ্রব্যের বিক্রয়, সরবরাহ, সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিষয়ে সাধারণ মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চান্দিনা উপজেলার কোনো এলাকায় মাদকদ্রব্যের বিক্রয়, সরবরাহ, সেবন কিংবা মাদক ব্যবসা সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে সাধারণ মানুষ লিখিতভাবে তা থানায় স্থাপিত অভিযোগ বক্সে জমা দিতে পারবেন।

থানা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ বক্সে জমা পড়া তথ্য গুরুত্বসহকারে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তথ্যদাতা বা অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে।

মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে চান্দিনা থানা কর্তৃপক্ষ। তাদের মতে, স্থানীয় জনগণের সহযোগিতা ও সঠিক তথ্যের মাধ্যমে মাদকবিরোধী অভিযান আরও কার্যকর করা সম্ভব হবে।

চান্দিনায় ইসলামী আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটির শপথ ও পরিচিতি সভা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
চান্দিনায় ইসলামী আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটির শপথ ও পরিচিতি সভা

ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি (২০২৬-২০২৮)-এর শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বাদ জোহর আইএবি মিলনায়তনে উপজেলা শাখার সভাপতি মুফতী ইসমাইল হোসাইনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ গ্রহণ ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং আগামী দিনের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতী ইসমাইল হোসাইন। সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন ও মুফতী সাইফুল ইসলাম। সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া এবং জয়েন্ট সেক্রেটারি আবুজর গিফারী।

এছাড়া সাংগঠনিক সম্পাদক মাওঃ জোবায়ের খান ফরাজী, প্রচার সম্পাদক মাওঃ মাহদী হাসান, দপ্তর সম্পাদক হাসানাত মোঃ মুহিত রনি, অর্থ ও প্রকাশনা সম্পাদক কারী শাহপরান, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ কামাল হোসেন ফরাজী, দাওয়াহ ও জনসংযোগ সম্পাদক মাওলানা আবুল খায়ের, ছাত্র ও মহিলা ইউনিট সম্পাদক আ ম ম উবাইদুল হক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মিজানুর রহমান এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক ডাঃ সোলাইমান ইব্রাহীম দায়িত্ব পেয়েছেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন—ডাঃ আরিফুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সোলাইমান সরকার, কারী মোহাম্মদ আলী ও হাফেজ মোঃ মোস্তফা কামাল।

সভায় নবগঠিত কমিটির দায়িত্বশীলরা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চান্দিনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চান্দিনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমিল্লার চান্দিনা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখা। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয়।

সম্প্রতি আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখার সভাপতি মুহা. সাব্বির আহমাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এইচএম শোয়াইব আহমাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর শাখার সভাপতি এইচএম শাহ জালাল। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের সভাপতি আ ম ম উবায়দুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া।

বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু একাডেমিক সাফল্য নয়, ভবিষ্যৎ জীবনে নৈতিকতা, দেশপ্রেম ও আদর্শিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোরও আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।