চান্দিনা উপজেলার তিন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবন অনুমোদন
চান্দিনা উপজেলায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণের জন্য সরকারি অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় এ প্রকল্পগুলোর কোড বরাদ্দ চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।
অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—
করতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়
বীর বিক্রম এম এ মালেক স্কুল এন্ড কলেজ
অম্বরপুর বাইতুল জান্নাত ইসলামিয়া দাখিল মাদ্রাসা
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতিটি প্রতিষ্ঠানের জন্য পৃথকভাবে একাডেমিক ভবন নির্মাণ করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নির্মাণ কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছে।
এ বিষয়ে চান্দিনা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন তার ফেসবুক পোস্টে বিষয়টি শেয়ার করেন। তিনি বলেন, উপজেলার শিক্ষা অবকাঠামো উন্নয়নে এই অনুমোদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।













