প্রাথমিক শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পর তিন দফা দাবি আদায়ে এবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বুধবার (৩ ডিসেম্বর) থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই তালাবদ্ধ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি উপজেলা ও থানা শিক্ষা অফিস কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিও পালন করবেন তারা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতারা নতুন কর্মসূচির ঘোষণা দেন। সংগঠনটির নেতারা জানান, অর্থমন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিন দফা দাবি বাস্তবায়নের কথা থাকলেও ২২ দিন পেরিয়ে গেলেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। বাধ্য হয়েই সহকারী শিক্ষকরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে যেতে সিদ্ধান্ত নিয়েছেন।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের তিন দফা দাবি হলো—
১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতার সমাধান
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি





চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বীরখাল গ্রামে মাদকের বিস্তার রোধে এক অভিনব ও সচেতনতামূলক ‘গণবিচার’ অনুষ্ঠিত হয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও সাধারণ গ্রামবাসী এই বিচারসভায় ঐক্যবদ্ধ হন।







