কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষককে সম্মান জানাতে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
১৮৮১ সালে প্রতিষ্ঠিত শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি ‘গভমেন্ট হাই স্কুল’ নামেও পরিচিত এবং বর্তমানে দুই শিফটে পরিচালিত হচ্ছে। কিশোরগঞ্জ জেলার মাধ্যমিক শিক্ষাব্যবস্থায় প্রতিষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সাবেক প্রধান শিক্ষক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, সিলেট অঞ্চলের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক জনাব এ কে এম আব্দুল্লাহ। বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক জনাব মোঃ আকবর আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেগম সেলিনা বেগম।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বক্তব্যে শিক্ষকবৃন্দ নবীনদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিকতার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। একই সঙ্গে বিদায়ী শিক্ষককে তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করা হয়।
বক্তারা বলেন, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে বহু শিক্ষার্থী দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, যা বিদ্যালয়ের গৌরব ও ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় গান, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। শেষে বিদায়ী অতিথির হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও শিক্ষাজীবনের গুরুত্ব উপলব্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।





চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বীরখাল গ্রামে মাদকের বিস্তার রোধে এক অভিনব ও সচেতনতামূলক ‘গণবিচার’ অনুষ্ঠিত হয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও সাধারণ গ্রামবাসী এই বিচারসভায় ঐক্যবদ্ধ হন।







