চান্দিনায় আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের সফলতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে মাদ্রাসার মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান আশরাফীর সভাপতিত্বে এবং আরবি প্রভাষক মাওলানা কামরুল হাসানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার সভাপতি মাওলানা নুরুল ইসলাম হেলালী, আল আমিন এতিমখানা কমপ্লেক্সের চেয়ারম্যান ডা. মো. সাইফুল্লাহ বাপ্পী, মাদ্রাসার সহ-সভাপতি মো. কামাল উদ্দিন ভূঁইয়া, বিদ্যোৎসাহী প্রতিনিধি মো. মনিরুল ইসলাম ভূঁইয়া, এতিমখানা কমপ্লেক্সের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ এবং পরিচালক ফজলুল সাত্তার প্রমুখ।
বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যতে সাফল্য অর্জনের জন্য পরিশ্রম ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন।
পরে পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।










