বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেককে বিদায়ী সংবর্ধনা
কুমিল্লার চান্দিনা উপজেলার বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মো. আব্দুল খালেকের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রওশন আরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন।
জানা যায়, প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক ১৯৯৩ সালে শিক্ষকতা পেশায় যোগদান করেন। দীর্ঘ ৩২ বছরেরও অধিক সময় তিনি অত্যন্ত নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে শিক্ষা বিস্তারে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কর্মজীবন শেষে তিনি অবসরে যান।
তাঁর কর্মজীবনে বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক স্মরণ করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের প্রিয় কর্মস্থল ও সহকর্মীদের ছেড়ে যাওয়ার মুহূর্তটি সবার জন্যই ছিল স্মরণীয় ও বেদনাবিধুর













