চান্দিনায় নবাগত ওসির সাথে ইসলামী ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ
কুমিল্লার চান্দিনা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চান্দিনা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সম্প্রতি থানায় আয়োজিত এই সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবাগত অফিসার ইনচার্জকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকারকালে তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সমাজে ন্যায়, ইনসাফ ও আইনের শাসন প্রতিষ্ঠায় একে অপরের সঙ্গে গঠনমূলক সহযোগিতার বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় করেন।
এ সময় বিশেষভাবে যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় সকল ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
নবাগত অফিসার ইনচার্জ মহোদয় তাঁর বক্তব্যে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত সমাজ গঠনে ছাত্রসমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চান্দিনা উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







