আল-কারীম হজ্ব কাফেলার উদ্যোগে হজ্ব ও ওমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আল-কারীম হজ্ব কাফেলার উদ্যোগে আগামী ২৫ জুলাই পবিত্র হজ্ব ও ওমরাহ সফরে অংশগ্রহণকারী সম্মানিত হাজী সাহেব ও হাজী সাহেবাদের নিয়ে কুমিল্লার গৌরীপুরের একটি সুনামধন্য কনভেনশন হলে হজ্ব ও ওমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা বশির আহমাদ সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা নুরুল্লাহ সাহেব, হযরত মাওলানা জিয়াউর রহমান সাদী সাহেব, হযরত মাওলানা মাজহারুল ইসলাম সাহেব, হযরত মাওলানা মাসুম সাহেব এবং মুহাম্মদ সাইফুল্লাহ সাইফ।
প্রশিক্ষণ কর্মশালায় হজ্ব ও ওমরাহর বিধি-বিধান, করণীয় ও বর্জনীয় বিষয়, সফর ব্যবস্থাপনা এবং পবিত্র ইবাদত যথাযথভাবে সম্পন্ন করার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত হাজী সাহেব ও হাজী সাহেবাগণ অত্যন্ত মনোযোগের সঙ্গে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। পাশাপাশি হজ্ব ও ওমরাহ সংশ্লিষ্ট তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রশিক্ষক ও আলেমরা।
আল-কারীম হজ্ব কাফেলা কর্তৃপক্ষ জানায়, হাজীদের সর্বোচ্চ মানের সেবা প্রদান এবং সঠিক প্রশিক্ষণ নিশ্চিত করার লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও হজ্ব ও ওমরাহ যাত্রীদের জন্য এ ধরনের প্রশিক্ষণ ও দিকনির্দেশনামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করে।







