শনিবার চান্দিনায় আসছেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আগামীকাল শনিবার (২৫ জুলাই) কুমিল্লার চান্দিনায় আসছেন।
সফরসূচি অনুযায়ী, তিনি বাদ মাগরিব এতবারপুর দারুল কোরআন মোহাম্মদিয়া মাদ্রাসায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পরে বাদ এশা বাংলাদেশ মুজাহিদ কমিটি মাইজখার ইউনিয়ন শাখার উদ্যোগে আলীকামোড়া শাহী ঈদগাহ ময়দানে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন।
মাহফিলে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চান্দিনা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি এহতেশামুল হক কাসেমী।
এদিকে মুফতি ফয়জুল করীমের আগমন ও মাহফিলকে সফল করতে বাংলাদেশ মুজাহিদ কমিটির নেতাকর্মীরা এলাকায় ব্যাপক দাওয়াতি ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করছেন। আয়োজকদের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসল্লিসহ সর্বস্তরের মানুষকে মাহফিলে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।










