রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

সাত জেলায় সমাবেশ, ১৬ ঘণ্টার দীর্ঘ সফর শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
সাত জেলায় সমাবেশ, ১৬ ঘণ্টার দীর্ঘ সফর শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাত জেলায় নির্বাচনি সমাবেশে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসব সমাবেশে ধানের শীষের পাশাপাশি বিএনপির সঙ্গে আসন সমঝোতা হওয়া প্রার্থীদের পক্ষেও ভোট চান তিনি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনি প্রচারের প্রথম দিন সিলেট থেকে সমাবেশ শুরু করেন তিনি। বেলা ১২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম সমাবেশে বক্তব্য রাখেন। এরপর বেলা ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ, রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সমাবেশ করেন।

রাত ৩টায় নরসিংদীর পৌর পার্ক সংলগ্ন মাঠে পৌঁছে তিনি বক্তব্য রাখেন। রাত ৪টা ১৬ মিনিটের দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারের রূপগঞ্জের মাঠে প্রথম দিনের শেষ সমাবেশে বক্তব্য দিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।

সমাবেশে তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে সারাদেশে খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম-মুয়াজ্জিমদের সম্মানি ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

সফরকালে টানা ১৬ ঘণ্টা পর নেতা বিপুল মানুষের উপস্থিতি এবং গভীর রাত পর্যন্ত নেতাকর্মীদের অপেক্ষার জন্য ধন্যবাদ জানিয়ে সমাবেশ শেষ করেন।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শুক্রবার তিনি নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৭-এর ভাসানটেকের বিআরবি ময়দানে সমাবেশে বক্তব্য রাখবেন।

গাজার ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ ডলার অনুদান নিয়ে তুরস্ক যাচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
গাজার ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ ডলার অনুদান নিয়ে তুরস্ক যাচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির প্রতিনিধিদল

ফিলিস্তিনের মাজলুম ও যুদ্ধবিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং মুসলিম উম্মাহর আন্তর্জাতিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে তুরস্ক সফরে যাচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

প্রখ্যাত আলেম আল্লামা মাহফুজুল হকের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদলটি গাজার ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সংগৃহীত ১০ লাখ মার্কিন ডলার অনুদান ফিলিস্তিন উলামা পরিষদের প্রতিনিধিদের হাতে তুলে দেবে।

সফরকালে প্রতিনিধিদলটি বিশ্বখ্যাত ইসলামী চিন্তাবিদ, তুর্কি উলামা পরিষদ এবং বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। এসব বৈঠকে ফিলিস্তিনের বর্তমান মানবিক সংকট, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

এ ছাড়া বাংলাদেশে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির তত্ত্বাবধানে চলমান ১৬টি বৃহৎ মানবিক প্রকল্প আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা হবে। প্রকল্পগুলো বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতা, অংশীদারত্ব এবং অর্থায়নের সুযোগ নিয়েও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করবে প্রতিনিধিদলটি।

তুরস্ক সফরের অংশ হিসেবে আগামী ১০ আগস্ট অনুষ্ঠিতব্য বিশ্ব দস্তারবন্দী সম্মেলনেও বাংলাদেশি প্রতিনিধিদল অংশগ্রহণ করবে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের আলেম, ইসলামী চিন্তাবিদ ও দাতব্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ব্রড পিকে তুষারধসে নিহত পর্বতারোহী নির্মল পুরজা

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
ব্রড পিকে তুষারধসে নিহত পর্বতারোহী নির্মল পুরজা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ব্রড পিকে তুষারধসে বিশ্বখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পুরজা, যিনি ‘নিমস দাই’ নামে পরিচিত, নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।

এলিট এক্সপেডিশনের বরাতে জানানো হয়, গত ৩০ জুলাই ৮,০৫১ মিটার উচ্চতার ব্রড পিকে অভিযানকালে তুষারধসে পুরজা ও তার দলের সদস্যরা আটকা পড়েন। পরে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

২০১৯ সালে মাত্র ৬ মাস ৬ দিনে বিশ্বের ১৪টি আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বত আরোহণ করে ‘প্রজেক্ট পসিবল’ সম্পন্ন করেন নির্মল পুরজা। সাহসিকতা ও অসাধারণ পর্বতারোহণ দক্ষতার জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত ছিলেন।

অটোরিকশার ধাক্কায় অনার্স শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ
অটোরিকশার ধাক্কায় অনার্স শিক্ষার্থীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া শহরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নাফিজা আক্তার খালেদা (২২) নামে এক অনার্স শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে শহরের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাফিজা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং দক্ষিণ পৈরতলা এলাকার জাহাঙ্গীর আলম ফারুকের মেয়ে।

কোচিং শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় তিনি পাশের দেয়ালে আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।