রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শাকিল আহমেদের উদ্যোগে ৪০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
কুমিল্লার বরুড়া উপজেলার ঐতিহ্যবাহী রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয়ের ২০১২ ব্যাচের প্রাক্তন ছাত্র ও মালয়েশিয়া প্রবাসী জনাব শাকিল আহমেদের উদ্যোগে বিদ্যালয়ের হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ (১৭ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে নবীপুর গ্রামের কৃতি সন্তান জনাব শাকিল আহমেদের নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ের ৪০ জন সুবিধাবঞ্চিত ও মেধাবী ছাত্র-ছাত্রীর হাতে এই শিক্ষা সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
- দূর প্রবাসে থেকেও নিজ এলাকার এবং বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় জনাব শাকিল আহমেদের প্রতি বিশেষ ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়।













