রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারি দেশের মানুষকে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত হতে হবে এবং তাহাজ্জুদ নামাজ পড়ার পর ভোট দিতে যেতে হবে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের ভৈরব পৌর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “ভোটের অধিকার ১৫ বছর ধরে কেড়ে নেওয়া হয়েছে। মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, গুম-খুনের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ৫ আগস্ট সারা দেশে মানুষ রাস্তায় নেমেছিল ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে। এবারও একটি দলের ষড়যন্ত্র শুরু হয়েছে; মা-বোনদের আইডি কার্ডের নম্বর নেওয়া হচ্ছে, বিকাশ নম্বর সংগ্রহ করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “১৯৭১ সালে যারা মা-বোনের সম্মানহানি করেছে, তারা এখনও একই কাজ করছে। ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। আমি যাদের দায়িত্ব দিয়েছি, তারা জেলায় ধানের শীষে ভোট দিয়ে জয়ী করে দেশ গড়ার শপথ নেবে।”

বক্তব্য শেষে তারেক রহমান কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনের দলের মনোনীত প্রার্থীদের মঞ্চে পরিচয় করিয়ে দেন এবং ভোট দেওয়ার জন্য ধানের শীষ প্রতীকের প্রতি আহ্বান জানান।

তিনি যোগ করেন, “দেশকে নতুনভাবে গড়তে হলে জনগণ, ভোটার ও প্রশাসন সবাইকে মিলেই কাজ করতে হবে। প্রথমে ভোট দিতে হবে, কোথায়? ধানের শীষে। কখন? তাহাজ্জুদ নামাজের পর। কারণ কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে, এজন্য চোখ-কান খোলা রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে।”

তারেক রহমান আরও বলেন, কিশোরগঞ্জের মানুষের জীবনমান উন্নয়নের জন্য রাস্তা, স্কুল, কলেজ, হাসপাতাল ও কৃষি কার্যক্রম উন্নয়নের সব পদক্ষেপ ধানের শীষকে জয়যুক্ত করেই সম্ভব। তিনি উপস্থিতদের উদ্দেশে বলেন, “আপনার এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সমস্যার সমাধান বুঝে ভোট দিন, জয় নিশ্চিত করুন।”

জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।

ব্রড পিকে তুষারধসে নিহত পর্বতারোহী নির্মল পুরজা

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
ব্রড পিকে তুষারধসে নিহত পর্বতারোহী নির্মল পুরজা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ব্রড পিকে তুষারধসে বিশ্বখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পুরজা, যিনি ‘নিমস দাই’ নামে পরিচিত, নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।

এলিট এক্সপেডিশনের বরাতে জানানো হয়, গত ৩০ জুলাই ৮,০৫১ মিটার উচ্চতার ব্রড পিকে অভিযানকালে তুষারধসে পুরজা ও তার দলের সদস্যরা আটকা পড়েন। পরে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

২০১৯ সালে মাত্র ৬ মাস ৬ দিনে বিশ্বের ১৪টি আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বত আরোহণ করে ‘প্রজেক্ট পসিবল’ সম্পন্ন করেন নির্মল পুরজা। সাহসিকতা ও অসাধারণ পর্বতারোহণ দক্ষতার জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত ছিলেন।

অটোরিকশার ধাক্কায় অনার্স শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ
অটোরিকশার ধাক্কায় অনার্স শিক্ষার্থীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া শহরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নাফিজা আক্তার খালেদা (২২) নামে এক অনার্স শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে শহরের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাফিজা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং দক্ষিণ পৈরতলা এলাকার জাহাঙ্গীর আলম ফারুকের মেয়ে।

কোচিং শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় তিনি পাশের দেয়ালে আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চান্দিনায় জামায়াতের মিছিল

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৯:২১ অপরাহ্ণ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চান্দিনায় জামায়াতের মিছিল

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে কুমিল্লার চান্দিনায় সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) সকালে চান্দিনা মোকামবাড়ি থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক আল মগীর সরকার। এ সময় জেলা, উপজেলা ও পৌর জামায়াত, ছাত্রশিবির এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।