শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার ২য় শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ইমাম হাসান তায়িম ভূঁইয়ার ২য় শাহাদাতবার্ষিকী উপলক্ষে চান্দিনা উপজেলা মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহীদ তায়িম সেই তরুণ, যার শাহাদাতের পর তাঁর পুলিশ কর্মকর্তা বাবার আবেগঘন প্রশ্ন—”স্যার, একজনকে মারতে কয়টা বুলেট লাগে?”
—সেই আবগঘন প্রশ্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। সেই হৃদয়বিদারক প্রশ্ন আজও অনেকের মনে জুলাইয়ের রক্তাক্ত স্মৃতি জাগিয়ে তোলে।
স্মরণসভায় শহীদ তায়িমের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাঁদের বক্তব্যে শহীদ তায়িমের আত্মত্যাগকে জাতির জন্য এক অবিস্মরণীয় ত্যাগ হিসেবে উল্লেখ করা হয়।










