সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

কানাডার সংসদে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কানাডার সংসদে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

সংগ্রহীত ছবি

কানাডার সংসদীয় রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। দেশটির ফেডারেল উপনির্বাচনে প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে তিনি সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন।

সোমবার (১৪ এপ্রিল) টরন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন।

ডলি বেগমের এই জয় কেবল তার ব্যক্তিগত সাফল্যই নয়, বরং কানাডার হাউস অব কমন্সে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টির অবস্থানকে আরও শক্তিশালী করেছে। টরন্টোর দুটি গুরুত্বপূর্ণ আসনে জয় পাওয়ার ফলে লিবারেল পার্টির মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১৭৪-এ। এতে ২০২৯ সালের পরবর্তী সাধারণ নির্বাচন পর্যন্ত সরকার পরিচালনা ও নীতিনির্ধারণী বিল পাসে দলটির অবস্থান আরও সুসংহত হলো।

কানাডার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিজয়ী ঘোষণার পর ডলি বেগম তার নির্বাচনী এলাকার জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। আবেগঘন বক্তব্যে তিনি তার প্রয়াত স্বামী রিজুয়ানকেও স্মরণ করেন।

তিনি বলেন, “আমি আপনাদের প্রত্যেকের জন্য এবং আমরা আজ একসাথে যা অর্জন করেছি, তার জন্য অত্যন্ত গর্বিত। এই জয় আমাদের সবার।”

এদিকে নবনির্বাচিত এমপিদের অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ভোটাররা লিবারেল সরকারের পরিকল্পনার প্রতি আস্থা রেখেছেন। জনগণের এই আস্থার মর্যাদা রক্ষায় সরকার নিরলসভাবে কাজ করবে।

উল্লেখ্য, উপনির্বাচনের আগে লিবারেল পার্টির আসন সংখ্যা ছিল ১৭১। ডলি বেগমসহ নতুন তিনটি আসন যুক্ত হয়ে দলটির মোট আসন দাঁড়িয়েছে ১৭৪, যা দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে সরকারকে আরও স্থিতিশীল অবস্থানে নিয়ে গেছে।

সব বেসরকারি মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ণ
সব বেসরকারি মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে সংশোধিত প্রবিধানমালা অনুযায়ী আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। নতুন কমিটির সভাপতি মনোনয়নের জন্য প্রতিষ্ঠানপ্রধানকে ইউএনও ও জেলা প্রশাসকের মাধ্যমে তিন সদস্যের প্যানেল পাঠাতে হবে। সিটি করপোরেশন এলাকার মাদ্রাসার ক্ষেত্রে প্রস্তাব বিভাগীয় কমিশনারের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে।

বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানপ্রধান, পরিচালনা কমিটির সদস্য এবং জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

গাজার ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ ডলার অনুদান নিয়ে তুরস্ক যাচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
গাজার ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ ডলার অনুদান নিয়ে তুরস্ক যাচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির প্রতিনিধিদল

ফিলিস্তিনের মাজলুম ও যুদ্ধবিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং মুসলিম উম্মাহর আন্তর্জাতিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে তুরস্ক সফরে যাচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

প্রখ্যাত আলেম আল্লামা মাহফুজুল হকের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদলটি গাজার ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সংগৃহীত ১০ লাখ মার্কিন ডলার অনুদান ফিলিস্তিন উলামা পরিষদের প্রতিনিধিদের হাতে তুলে দেবে।

সফরকালে প্রতিনিধিদলটি বিশ্বখ্যাত ইসলামী চিন্তাবিদ, তুর্কি উলামা পরিষদ এবং বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। এসব বৈঠকে ফিলিস্তিনের বর্তমান মানবিক সংকট, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

এ ছাড়া বাংলাদেশে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির তত্ত্বাবধানে চলমান ১৬টি বৃহৎ মানবিক প্রকল্প আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা হবে। প্রকল্পগুলো বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতা, অংশীদারত্ব এবং অর্থায়নের সুযোগ নিয়েও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করবে প্রতিনিধিদলটি।

তুরস্ক সফরের অংশ হিসেবে আগামী ১০ আগস্ট অনুষ্ঠিতব্য বিশ্ব দস্তারবন্দী সম্মেলনেও বাংলাদেশি প্রতিনিধিদল অংশগ্রহণ করবে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের আলেম, ইসলামী চিন্তাবিদ ও দাতব্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ব্রড পিকে তুষারধসে নিহত পর্বতারোহী নির্মল পুরজা

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
ব্রড পিকে তুষারধসে নিহত পর্বতারোহী নির্মল পুরজা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ব্রড পিকে তুষারধসে বিশ্বখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পুরজা, যিনি ‘নিমস দাই’ নামে পরিচিত, নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।

এলিট এক্সপেডিশনের বরাতে জানানো হয়, গত ৩০ জুলাই ৮,০৫১ মিটার উচ্চতার ব্রড পিকে অভিযানকালে তুষারধসে পুরজা ও তার দলের সদস্যরা আটকা পড়েন। পরে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

২০১৯ সালে মাত্র ৬ মাস ৬ দিনে বিশ্বের ১৪টি আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বত আরোহণ করে ‘প্রজেক্ট পসিবল’ সম্পন্ন করেন নির্মল পুরজা। সাহসিকতা ও অসাধারণ পর্বতারোহণ দক্ষতার জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত ছিলেন।