শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

বিজয় দিবসে শহীদদের স্মরণে বিএমইউজে কিশোরগঞ্জ জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৯ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
বিজয় দিবসে শহীদদের স্মরণে বিএমইউজে কিশোরগঞ্জ জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি

মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে), কিশোরগঞ্জ জেলা শাখা।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণের স্মৃতিস্তম্ভে সংগঠনের জেলা শাখার উদ্যোগে এ শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। সকাল ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএমইউজে কিশোরগঞ্জ জেলা শাখার সকল সাংবাদিক সদস্য উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণ করেন সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় তাঁরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযুদ্ধের চেতনা ধারণের অঙ্গীকার ব্যক্ত করেন।

এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বমানচিত্রে আত্মপ্রকাশ করে। ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় বাঙালির চূড়ান্ত বিজয় এবং প্রতিষ্ঠিত হয় লাল-সবুজের পতাকা।

বক্তারা আরও বলেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির জন্য যেমন আনন্দ ও গৌরবের দিন, তেমনি এটি ত্যাগ, বেদনা ও আত্মত্যাগের ইতিহাস বহন করে। বিজয় দিবস নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

শেষে বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সাংবাদিক সমাজকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

যোগদানের প্রথম মাসেই জেলার সেরা এএসআই মোস্তফা কামাল

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
যোগদানের প্রথম মাসেই জেলার সেরা এএসআই মোস্তফা কামাল

চান্দিনা থানায় যোগদানের প্রথম মাসেই কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তফা কামাল।

সম্প্রতি কুমিল্লা জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওয়ারেন্ট বাস্তবায়নে বিশেষ অবদানের জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। কুমিল্লার পুলিশ সুপার তাঁর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।

দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ওয়ারেন্ট তামিল করে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা অর্জন করেন। এএসআই মোস্তফা কামাল বলেন, এই স্বীকৃতি তাঁকে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবায় কাজ করতে অনুপ্রাণিত করবে।

বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে ভারত সরকারকে তাগিদ দিয়েছে দেশটির একটি সংসদীয় কমিটি। ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ বিষয়ক প্রতিবেদনে পরিস্থিতি অনুকূলে এলে ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর সুপারিশ করা হয়েছে।

কমিটি বলেছে, দুই দেশের পারস্পরিক আস্থা ও জনগণের যোগাযোগ বজায় রাখতে স্বাভাবিক ভিসাসেবা জরুরি। একই সঙ্গে ভিসানীতি পর্যালোচনা, আবেদনকারীদের অভিযোগ নিষ্পত্তি এবং বৈধ ভ্রমণকারীদের ভোগান্তি কমাতে দ্বিপক্ষীয় কনস্যুলার সহযোগিতা ব্যবস্থা গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের পাঁচটি ভিসাকেন্দ্র থেকে প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ ভিসা দেওয়া হচ্ছে, যার প্রায় ৮০ শতাংশ চিকিৎসা ভিসা।

সারজিস-নাসীরুদ্দীনসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
সারজিস-নাসীরুদ্দীনসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন। এতে নাম উল্লেখ করা ১০ জন ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ জুলাই কোর্ট মসজিদের সামনে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষের সময় কয়েকজনকে দেশীয় অস্ত্র দিয়ে আহত করা হয় এবং একাধিক মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। তবে একই ঘটনায় এনসিপিও ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।