শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

হোসেনপুরে চ্যানেল এস’র বর্ষপূর্তি উপলক্ষে হোসেনপুরে আলোচনা সভা

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
হোসেনপুরে চ্যানেল এস’র বর্ষপূর্তি উপলক্ষে হোসেনপুরে আলোচনা সভা

জাতীয় গণমাধ্যম চ্যানেল এস’র বর্ষপূর্তি উপলক্ষে হোসেনপুর উপজেলা প্রতিনিধি মো. রিপন মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা ও সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) হোসেনপুর উপজেলার ইসমা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর মূলধারা সাংবাদিক ঐক্য ফোরামের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সঞ্জিত চন্দ্র শীল(চান্দিনা এক্সপ্রেস), শাহেদল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক বাক্কার, সাংবাদিক এস কে শাহীন নবাব (নওরোজ), উজ্জ্বল কুমার সরকার (মোহনা টিভি), মো. সাগর মিয়া (রূপালী বাংলাদেশ), মো. আফজালুর রহমান উজ্জ্বল (বাংলাদেশ সমাচার), মো. জাকারিয়া (প্রাইম টিভি) ও বিএনপি নেতা মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

“সব কথা, সবার কথা”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, চ্যানেল এস শুরু থেকেই সত্য, ন্যায় ও জনস্বার্থভিত্তিক সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। স্থানীয় সমস্যা তুলে ধরা এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরার মাধ্যমে এই গণমাধ্যমটি ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছে।

বক্তারা আরও বলেন, ভবিষ্যতেও চ্যানেল এস যেন আরও বস্তুনিষ্ঠ, সাহসী ও গণমুখী সংবাদ পরিবেশন করে—এ প্রত্যাশা সকলের। অনুষ্ঠান শেষে বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানটির আয়োজন করে চ্যানেল এস’র হোসেনপুর উপজেলা প্রতিনিধি মো. রিপন মিয়া।

যোগদানের প্রথম মাসেই জেলার সেরা এএসআই মোস্তফা কামাল

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
যোগদানের প্রথম মাসেই জেলার সেরা এএসআই মোস্তফা কামাল

চান্দিনা থানায় যোগদানের প্রথম মাসেই কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তফা কামাল।

সম্প্রতি কুমিল্লা জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওয়ারেন্ট বাস্তবায়নে বিশেষ অবদানের জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। কুমিল্লার পুলিশ সুপার তাঁর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।

দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ওয়ারেন্ট তামিল করে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা অর্জন করেন। এএসআই মোস্তফা কামাল বলেন, এই স্বীকৃতি তাঁকে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবায় কাজ করতে অনুপ্রাণিত করবে।

বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে ভারত সরকারকে তাগিদ দিয়েছে দেশটির একটি সংসদীয় কমিটি। ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ বিষয়ক প্রতিবেদনে পরিস্থিতি অনুকূলে এলে ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর সুপারিশ করা হয়েছে।

কমিটি বলেছে, দুই দেশের পারস্পরিক আস্থা ও জনগণের যোগাযোগ বজায় রাখতে স্বাভাবিক ভিসাসেবা জরুরি। একই সঙ্গে ভিসানীতি পর্যালোচনা, আবেদনকারীদের অভিযোগ নিষ্পত্তি এবং বৈধ ভ্রমণকারীদের ভোগান্তি কমাতে দ্বিপক্ষীয় কনস্যুলার সহযোগিতা ব্যবস্থা গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের পাঁচটি ভিসাকেন্দ্র থেকে প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ ভিসা দেওয়া হচ্ছে, যার প্রায় ৮০ শতাংশ চিকিৎসা ভিসা।

সারজিস-নাসীরুদ্দীনসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
সারজিস-নাসীরুদ্দীনসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন। এতে নাম উল্লেখ করা ১০ জন ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ জুলাই কোর্ট মসজিদের সামনে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষের সময় কয়েকজনকে দেশীয় অস্ত্র দিয়ে আহত করা হয় এবং একাধিক মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। তবে একই ঘটনায় এনসিপিও ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।