পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করলেন আব্দুল্লাহ বাইজিদ
চান্দিনার মাদরাসা ফজলুল উলূমের কৃতি শিক্ষার্থী মুহা. আব্দুল্লাহ বাইজিদ সফলভাবে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেছেন।
তার এ অর্জনে পরিবার, শিক্ষক, সহপাঠী ও কচুয়াপাড়াবাসীর মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে তার অভিভাবক, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন।
তারা মহান আল্লাহর কাছে দোয়া করেন, আব্দুল্লাহ বাইজিদ যেন কুরআনের প্রকৃত খাদেম হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন এবং ভবিষ্যতে দ্বীন ও মানবতার কল্যাণে কাজ করেন।













