রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

মাত্র ১৮ টাকা কাবিনে বিয়ে, পরে স্বামীর আরেক স্ত্রীর খবর জানলেন অভিনেত্রী

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১:২৯ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
মাত্র ১৮ টাকা কাবিনে বিয়ে, পরে স্বামীর আরেক স্ত্রীর খবর জানলেন অভিনেত্রী

ছোট পর্দায় দৃঢ় চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত অভিনেত্রী মিহি আহসান। তবে বাস্তব জীবনে তার গল্প ছিল অনেকটা ভিন্ন। মাত্র ১৮ টাকা কাবিনে বিয়ে করার পরই জানতে পারেন—তার স্বামীর রয়েছে আরেকজন স্ত্রী। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের জীবনের এই তিক্ত অধ্যায়ের কথা অকপটে তুলে ধরেন তিনি।

মিহি বলেন, “মানুষ মনে করে আমি খুব শক্ত, কিন্তু ভেতরে আমি ভীষণ নরম। একটু কষ্ট পেলেই কেঁদে ফেলি। আমি চাই না কেউ আমার দুর্বল দিকটা দেখুক, তাই হাসি দিয়েই লুকিয়ে রাখি। হয়তো এজন্যই মানুষ আমাকে বলে ‘সাইলেন্ট স্ট্রং’—নীরবে শক্তিশালী।”

তিনি আরও যোগ করেন, “আমি খুব সংবেদনশীল। আমার মনের ভেতরে অনেক ভাঙন আছে, কিন্তু তা প্রকাশ করি না। নিজের ভেতরের শান্তি বজায় রাখাটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

বিয়ের প্রসঙ্গে মিহি জানান, “বিয়ের পর জানতে পারি আমার প্রাক্তন স্বামী ইতোমধ্যে আরেকজনকে বিয়ে করেছে। তখন মনে হয়েছিল, পৃথিবী থেমে গেছে। আমি কাউকে কিছু না বলে চুপচাপ সরে যাই। কোনো নাটক করি নাই, সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করিনি—শুধু চেয়েছি নিজেকে সামলে নিতে।”

১৮ টাকা কাবিনের বিষয়টি নিয়েও কথা বলেন তিনি। বলেন, “হ্যাঁ, আমার বিয়ের কাবিন ছিল ১৮ টাকা। তখন আমি ছোট ছিলাম, কিছুই বুঝিনি। এখন মনে হয়, এটাও ছিল এক ধরনের অসম্মান। ভালোবাসা থাকলে কাবিনের মূল্য টাকা দিয়ে নয়, বিশ্বাস দিয়ে মাপা উচিত।”

২০১৭ সালে অভিনয় জগতে পা রাখেন মিহি আহসান। বর্তমানে তিনি নিয়মিত একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটকের শুটিং ও অভিনয় নিয়েই এখন তার ব্যস্ত সময় কাটছে।

অটোরিকশার ধাক্কায় অনার্স শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ
অটোরিকশার ধাক্কায় অনার্স শিক্ষার্থীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া শহরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নাফিজা আক্তার খালেদা (২২) নামে এক অনার্স শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে শহরের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাফিজা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং দক্ষিণ পৈরতলা এলাকার জাহাঙ্গীর আলম ফারুকের মেয়ে।

কোচিং শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় তিনি পাশের দেয়ালে আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চান্দিনায় জামায়াতের মিছিল

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৯:২১ অপরাহ্ণ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চান্দিনায় জামায়াতের মিছিল

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে কুমিল্লার চান্দিনায় সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) সকালে চান্দিনা মোকামবাড়ি থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক আল মগীর সরকার। এ সময় জেলা, উপজেলা ও পৌর জামায়াত, ছাত্রশিবির এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।

যোগদানের প্রথম মাসেই জেলার সেরা এএসআই মোস্তফা কামাল

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
যোগদানের প্রথম মাসেই জেলার সেরা এএসআই মোস্তফা কামাল

চান্দিনা থানায় যোগদানের প্রথম মাসেই কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তফা কামাল।

সম্প্রতি কুমিল্লা জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওয়ারেন্ট বাস্তবায়নে বিশেষ অবদানের জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। কুমিল্লার পুলিশ সুপার তাঁর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।

দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ওয়ারেন্ট তামিল করে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা অর্জন করেন। এএসআই মোস্তফা কামাল বলেন, এই স্বীকৃতি তাঁকে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবায় কাজ করতে অনুপ্রাণিত করবে।