শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

নাওতলায় মাদকবিরোধী বিশেষ আলোচনা সভা; অপরাধীদের ধরিয়ে দিতে পুলিশের আহ্বান

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৭:৫৪ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
নাওতলায় মাদকবিরোধী বিশেষ আলোচনা সভা; অপরাধীদের ধরিয়ে দিতে পুলিশের আহ্বান

‘মাদক কে না বলি, মাদক মুক্ত সমাজco’—এই দৃঢ় প্রত্যয় ও স্লোগানকে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় অনুষ্ঠিত হয়ে গেল একটি ব্যতিক্রমী মাদকবিরোধী আলোচনা সভা।

​শনিবার (২৮ জুন) বিকেলে চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামে এই সভার আয়োজন করা হয়। স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর উপস্থিতিতে সভাটি মাদকবিরোধী এক গণসচেতনতায় রূপ নেয়।

​তাজুল ইসলাম আড়ৎদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিথুন কুমার মন্ডল।

​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

  • মাওলানা আবুল খায়ের, সাবেক আহ্বায়ক, চান্দিনা উপজেলা যুবদল।
  • কে. এম জামাল, সাবেক দপ্তর সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা যুবদল।

​এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মনু মিয়া মেম্বার, মো. আল আমিন মেম্বার, নুরুল ইসলাম, প্রবাসী তাজুল ইসলাম, যুবদল নেতা সাত্তার মুন্সী এবং ছাত্রদল নেতা মো. সোহেল রানা সহ আরও অনেকে।

বক্তাদের হুঁশিয়ারি ও পুলিশের আহ্বান:

সভায় স্থানীয় বক্তারা যুবসমাজের ওপর মাদকের ভয়াবহ ও ধ্বংসাত্মক প্রভাব তুলে ধরেন। মাদক ব্যবসার সাথে জড়িত এবং মাদকসেবীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, সমাজে কোনোভাবেই মাদকের বিস্তার সহ্য করা হবে না।

​প্রধান অতিথির বক্তব্যে চান্দিনা থানার এসআই মিথুন কুমার মন্ডল মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন। একই সাথে, মাদক ব্যবসায়ী ও সেবীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে এলাকাবাসীকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জোরালো আহ্বান জানান তিনি।

 

যোগদানের প্রথম মাসেই জেলার সেরা এএসআই মোস্তফা কামাল

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
যোগদানের প্রথম মাসেই জেলার সেরা এএসআই মোস্তফা কামাল

চান্দিনা থানায় যোগদানের প্রথম মাসেই কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তফা কামাল।

সম্প্রতি কুমিল্লা জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওয়ারেন্ট বাস্তবায়নে বিশেষ অবদানের জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। কুমিল্লার পুলিশ সুপার তাঁর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।

দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ওয়ারেন্ট তামিল করে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা অর্জন করেন। এএসআই মোস্তফা কামাল বলেন, এই স্বীকৃতি তাঁকে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবায় কাজ করতে অনুপ্রাণিত করবে।

বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে ভারত সরকারকে তাগিদ দিয়েছে দেশটির একটি সংসদীয় কমিটি। ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ বিষয়ক প্রতিবেদনে পরিস্থিতি অনুকূলে এলে ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর সুপারিশ করা হয়েছে।

কমিটি বলেছে, দুই দেশের পারস্পরিক আস্থা ও জনগণের যোগাযোগ বজায় রাখতে স্বাভাবিক ভিসাসেবা জরুরি। একই সঙ্গে ভিসানীতি পর্যালোচনা, আবেদনকারীদের অভিযোগ নিষ্পত্তি এবং বৈধ ভ্রমণকারীদের ভোগান্তি কমাতে দ্বিপক্ষীয় কনস্যুলার সহযোগিতা ব্যবস্থা গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের পাঁচটি ভিসাকেন্দ্র থেকে প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ ভিসা দেওয়া হচ্ছে, যার প্রায় ৮০ শতাংশ চিকিৎসা ভিসা।

সারজিস-নাসীরুদ্দীনসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
সারজিস-নাসীরুদ্দীনসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন। এতে নাম উল্লেখ করা ১০ জন ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ জুলাই কোর্ট মসজিদের সামনে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষের সময় কয়েকজনকে দেশীয় অস্ত্র দিয়ে আহত করা হয় এবং একাধিক মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। তবে একই ঘটনায় এনসিপিও ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।