চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ থেকে ১০১ শয্যায় উন্নীতের অনুমোদন
কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি অনুমোদন দেওয়া হয়েছে। এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন।
এমপি শাওন বলেন, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা বৃদ্ধি হওয়ায় চান্দিনার মানুষ আরও উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে চিকিৎসক, নার্স, জনবল, প্রয়োজনীয় সরঞ্জাম ও বিশেষায়িত সেবার পরিধি বাড়বে।
স্থানীয়রা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ১০১ শয্যার কার্যক্রম চালু হলে চান্দিনাসহ আশপাশের এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা হবে।













