নাওতলায় মাদকবিরোধী বিশেষ আলোচনা সভা; অপরাধীদের ধরিয়ে দিতে পুলিশের আহ্বান
‘মাদক কে না বলি, মাদক মুক্ত সমাজco’—এই দৃঢ় প্রত্যয় ও স্লোগানকে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় অনুষ্ঠিত হয়ে গেল একটি ব্যতিক্রমী মাদকবিরোধী আলোচনা সভা।
শনিবার (২৮ জুন) বিকেলে চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামে এই সভার আয়োজন করা হয়। স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর উপস্থিতিতে সভাটি মাদকবিরোধী এক গণসচেতনতায় রূপ নেয়।
তাজুল ইসলাম আড়ৎদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিথুন কুমার মন্ডল।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
- মাওলানা আবুল খায়ের, সাবেক আহ্বায়ক, চান্দিনা উপজেলা যুবদল।
- কে. এম জামাল, সাবেক দপ্তর সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা যুবদল।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মনু মিয়া মেম্বার, মো. আল আমিন মেম্বার, নুরুল ইসলাম, প্রবাসী তাজুল ইসলাম, যুবদল নেতা সাত্তার মুন্সী এবং ছাত্রদল নেতা মো. সোহেল রানা সহ আরও অনেকে।
বক্তাদের হুঁশিয়ারি ও পুলিশের আহ্বান:
সভায় স্থানীয় বক্তারা যুবসমাজের ওপর মাদকের ভয়াবহ ও ধ্বংসাত্মক প্রভাব তুলে ধরেন। মাদক ব্যবসার সাথে জড়িত এবং মাদকসেবীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, সমাজে কোনোভাবেই মাদকের বিস্তার সহ্য করা হবে না।
প্রধান অতিথির বক্তব্যে চান্দিনা থানার এসআই মিথুন কুমার মন্ডল মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন। একই সাথে, মাদক ব্যবসায়ী ও সেবীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে এলাকাবাসীকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জোরালো আহ্বান জানান তিনি।













